image
Oct 19, 2023

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুই শতাধিক নেতা–কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আটক নেতা-কর্মীদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসেছিলেন। আজ বুধবার বেলা একটার দিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর কাকরাইল, ফকিরাপুল, মালিবাগ ও ঢাকার প্রবেশপথ থেকে এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (কেন্দ্রীয় দপ্তরে যুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারি বলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন থেকে ৫১ নেতা-কর্মী সমাবেশে যোগ দিতে এলে তাঁদের ভোর সাড়ে চারটার দিকে আটক করা হয়।

এ ছাড়া ধনবাড়ি উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রবাসীবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ আটজনকে গত রাতে পল্টন এলাকা থেকে আটক করা হয়েছে। গত ১৫ ঘণ্টায় মোট ২১৬ জন নেতা–কর্মীকে আটক করার তথ্য তারা পেয়েছেন।

বিএনপির অভিযোগ, দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসা নেতা-কর্মীদের ঢাকার বিভিন্ন প্রবেশমুখ থেকে আটক করা হয়েছে। ঢাকায় যারা পৌঁছেছেন, তাদের মধ্যেও অনেককে আটক করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

আরও খবর

আরো দেখুন
Tarique Rahman

বিএনপি'র চেয়ারম্যান

জনাব তারেক রহমান-কে

দেশ গঠনে আপনার মূল্যবান পরামর্শ দিন