image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা।
তারিখঃ ১১ জুলাই ২০২৬, রাত-৭-৩০ মিনিট
স্থানঃ- চেয়ারপার্সনের গুলশান কার্যালয়। 

গত ১১ জুলাই ২০২৬ তারিখ শনিবার রাত ৭.৩০ মিনিটে বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সভায় জাতীয় স্থায়ী কমিটির নিম্নেবর্ণিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. মির্জা আব্বাস (ভার্চুয়ালী)
৩. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৪. ড. আব্দুল মঈন খান
৫. জনাব নজরুল ইসলাম খান
৬. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব)
৭. জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
৮. বেগম সেলিমা রহমান
৯. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু

সভায় নিম্নে বর্ণিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

১) সভায় মহাসচিব বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন বিষয়ে সদস্যবৃন্দকে অবহিত করেন।

২) সভায় বর্তমান বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা হয় এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, মসজিদের ইমাম, মোয়াজি¦ন, মন্দিরের পুরোহিত, চার্চের ফাদার, বৌদ্ধ মন্দিরের সেবায়েতদের ভাতা প্রদানের কর্মসূচি ইত্যাদি প্রকল্পগুলির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয় এবং আশা প্রকাশ করা হয় যে, নির্ধারিত সময়ের মধ্যে ইশতেহারে বর্ণিত বিষয়গুলোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

সভায় বিরোধী দল কর্তৃক জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানানো হয় এবং এই প্রসঙ্গে দলীয় অবস্থান জনগণের কাছে পরিস্কার করা এবং পৌঁছে দেয়ার প্রক্রিয়াকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ প্রদান করে।

৩) সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয় এবং দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা জোরদার করার আহবান জানানো হয়। সভায় সথাসম্ভব দ্রুত জাতীয কার্যকরী কমিটির সভা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাসচিবকে দায়িত্ব অর্পণ করা হয়।

৪) সভায় বিগত ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের বিষয়ে আলোচনা করা হয়। জনাব নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্যকে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করার অনুরোধ জানানো হয়।

৫) সভা, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর মালেশিয়া ও চীন সফরের মাধ্যমে বর্ণিত দেশগুলির সঙ্গে সকল চুক্তির বিষয়ে অবহিত করা হয়। সভায় বর্ণিত দু’টো দেশের সঙ্গে পারস্পরিক উন্নয়ন ও সহযোগীতা সৃষ্টি ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণের প্রশংসা জানানো হয়। সভা মনে করে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এই সফরের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সফর সফল হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

৬) সভায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিরতির পরে আবার সংঘর্ষ শুরু হওয়াতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা সংশ্লিষ্ট দেশ দুটিকে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহবান জানায়। সভা মনে করে এই যুদ্ধ, সমগ্র মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশ সমূহের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৭) সভা সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হওয়াকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের একটি বড় সাফল্য হিসেবে দেখে। সভা আশা প্রকাশ করছে-এই বিজয় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।

৮) সভায় দেশে মাদক সমস্যার ব্যাপক বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং আরো ইতিবাচক কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

৯) সভায় দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে অঙ্গ সংগঠন সহ বিএনপি’র মূল দলের সকল ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়।

১০) সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ, মুন্সিগঞ্জ হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মিজানুর রহমান সিনহা এবং ব্রাক্ষণবাড়িয়া হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক চীফ হুইপ ও সাবেক মন্ত্রী জনাব হারুন-অর-রশীদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

১১) সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পীকার, সাবেক  অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী ও পঞ্চগড় হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এবং স্থায়ী কমিটির সদস্য, বর্তমান সরকারের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস এবং স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান সরকারের উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খানের শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং পরম করুণাময় আল্লাহ’র কাছে তাঁদের রোগমুক্তি ও দোয়া কামনা করা হয়।

সভা শেষে দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি 

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন
Tarique Rahman

বিএনপি'র চেয়ারম্যান

জনাব তারেক রহমান-কে

দেশ গঠনে আপনার মূল্যবান পরামর্শ দিন